1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ট্রাক ভর্তি গরু-ছাগল রেখে পালাল চোরচক্র, এলাকায় চাঞ্চল্য - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ট্রাক ভর্তি গরু-ছাগল রেখে পালাল চোরচক্র, এলাকায় চাঞ্চল্য

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে গরু-ছাগল চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ফেলে রেখে পালিয়েছে চোরচক্র। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় ট্রাকটি পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাড়ে আটকে যায়। তখন উপায় না দেখে চোরচক্র ইসলামপুর, জাহাপুর ও ঠাকুরমল্লিক তিন এলাকার কেন্দ্রস্থল খলিফা মার্কেটের সামনে ট্রাকে থাকা ২টি গরু ও ১টি ছাগল ফেলে পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ গরু চোর চক্রের কাজ। এলাকাবাসীর দাবি, সম্প্রতি জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে, যার ফলে গরুর খামারি ও পশুপালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্তে নেমেছে।

 

এ ব্যাপারে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, গরু চুরির বিষয়টি আজ সকালে আমি জানতে পারি। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি একটি চোর চক্র ট্রাকে গরু রেখে পালিয়েছে।

 

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, গরুসহ ট্রাক রেখে পালিয়েছে চোর চক্রটি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network