1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার আদর্শ নগর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের ফকির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাদিরাবাদ গ্রামের মৃত গয়েজ উদ্দীন ফকিরের ছেলে নেছার উদ্দীন ফকির (৬০), বামনেরচর গ্রামের হারুন খানের ছেলে রাশেদ খান (৩১), আন্ধারমানিক গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে আব্দুল মান্নান সরদার (৩৮)।

তারা তিনজন মাদক ব্যবসায়ী এবং গ্রেপ্তারের সময় তাদের কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানায় কাজিরহাট থানা পুলিশ। কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় চাকলাদার জানান, মাদক ব্যবসায়ীরা কাজিরহাটের বিভিন্ন ইউনিয়নে বিক্রির জন্য ইয়াবা, গাজা নিয়ে আসে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আদর্শ নগর ইউনিয়নের কাদিরাবাদ ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এসময় ৬০ পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তারের ঘটনায় রোববার থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network