1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক মুশফিক সৌরভের বাবার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

সাংবাদিক মুশফিক সৌরভের বাবার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

খবর বিজ্ঞপ্তিঃ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ করেসপন্ডেন্ট ও বরিশাল প্রেসক্লাব সদস্য মুশফিক সৌরভের পিতা প্রকৌশলী আলহাজ্ব মো. হাবিবুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর রাত সাড়ে ৪টায় নগরীর ১২ নম্বর ওয়ার্ডের মেডিকেল কলেজ লেনের নিজ বাড়িতে তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুম হাবিবুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রকৌশলী। দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগতে ছিলেন।

বাদ জোহর নগরীর আলেকান্দা নূরিয়া স্কুল ঈদগাহে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে নগরীর সাগরদী ইসলামপাড়া মুসলিম গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

 

মুশফিক সৌরভের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যনির্বাহী সংসদসহ সদস্যবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network