1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাল বরিশাল আসছেন প্রধান বিচারপতি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

কাল বরিশাল আসছেন প্রধান বিচারপতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সহ চারজন বিচারপতি বুধবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল সফরে আসছেন। অন্যান্যরা হলেন-সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপিতি মো. জিয়াউল হক।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. তারিকুল ইসলাম জানান, প্রধান বিচারপতি ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশালে এসে পৌঁছাবেন। এরপর বরিশালের বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন।

 

২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় বিচারপতিদ্বয় বরিশাল আদালত ভবন পরিদর্শন করবেন। দুপুর ১২ টায় ইউএনডিপির আয়োজনে বিচারিক স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদ্বয় বক্তব্য রাখবেন। ওইদিন বিকেল চারটায় প্রধান বিচারপতি মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার ভাষানচর হাজীকান্দা গ্রামের হাওলাদার বাড়িতে যাবেন। এরপর রাতেই বরিশাল পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

 

নাজির মো. তারিকুল ইসলাম আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপিতি মো. জিয়াউল হক আগামী ২ অক্টোবর তার নিজ বাড়ি গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠীতে আসবেন। সেখানে তিনি কয়েকদিন অবস্থান করবেন। এরপর সেখান থেকে ৫ অক্টোবর বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

 

বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল হাসান বলেন, বিচারপতিদ্বয়ের বরিশাল সফর উপলক্ষে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network