1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে অভিযান চালিয়ে আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে অভিযান চালিয়ে আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা হলেন- মহানগর আওয়ামী লীগ নেতা ও বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি মমিন উদ্দিন কালু, ছাত্রলীগ নেতা অন্তু, রাব্বি এবং ছবির। তাদের মধ্যে মমিন উদ্দিন কালু জুলাই অভ্যুত্থানে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

 

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর টিয়াখালী, হাটখোলা এবং আমতলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এসময় ওইসব এলাকা থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। তাদেরকে জুলাই অভ্যুত্থান পরবর্তী দায়ের হওয়া রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network