1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ব্যপক আয়োজনে পৌর মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে ব্যপক আয়োজনে পৌর মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর পৌর মহিলা দলের উদ্যোগে ব্যাপক আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উজিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে শেষ এসে শেষ হয়। এরপর মুক্তিযোদ্ধা হলরুমে উজিরপুর পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখার সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,

 

 

বরিশাল জেলা মহিলা দলের সম্পাদিকা মোসাঃ রেশমা আক্তার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন হাওলাদার,সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার তারা, সদস্য সুমাইয়া আক্তার।

 

 

এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের মহিলা দলের শত শত কর্মীবৃন্দ র‍্যালিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।

 

 

এসময় উপস্থিত নের্তৃবৃন্দ আসন্ন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির হাতকে ও উপজেলা বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পৌর মহিলা দলসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network