1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করলেন দুর্বৃত্তরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করলেন দুর্বৃত্তরা

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// পুরনো শত্রুতার জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মৃত মোঃ সোহেল ভূঁইয়ার ছেলে মোঃ দুলাল ভূইয়াকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছেন একই গ্রামের রাসেল পাইক ও তার ভাই রানা পাইকের বিরুদ্ধে।

আহত দুলাল ভূইয়া বলেন, আমি গতকাল বিকাল ৪:৩০ মিনিটের সময় গৌরনদী বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই,বাসা থেকে বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ড গয়নাঘাটা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপরে ৪:৪০ মিনিটের সময় পৌছা মাত্রই রাসেল পাইক ও তার ভাই রানা পাইক সহ তাদের সহযোগীরা আমার উপরে হাতুড়ি,লোহার রড,স্টিলের পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে কিছু না বলেই হামলা শুরু করেন।

হামলার এক পর্যায়ে আমি মহাসড়কের উপরে অজ্ঞান হয়ে পড়ে যাই। পড়ে উঠে দেখি আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। এ বিষয়ে সাংবাদিকরা রাসেল পাইকের কাছে জানতে চাইলে রাসেল পাইক সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে অনিচ্ছুক প্রকাশ করেন। এ বিষয়ে আহত দুলাল ভুইয়ার ভাই বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তরিকুল ইসলাম জানান একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network