1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৩ লাখ টাকার নকল সিগারেট আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ৩ লাখ টাকার নকল সিগারেট আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, গৌরনদী বাজার ও টরকী বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বরিশাল সার্কেল-২।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট বিক্রি ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, গৌরনদী বাজার ও টরকী বন্দরের বিভিন্ন দোকানে অভিযান চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

অভিযানকালে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৭ হাজার শলাকা ফিফটি/ফিফটি সিগারেট, ১২ হাজার শলাকা ফিউচার কিংস সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের ৫৩ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ সিগারেটের বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বরিশাল সার্কেল-২ এর সহকারী কমিশনার জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য আটক দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network