1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ'র বিক্ষোভ সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা গণদাবির অংশ হিসেবে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার কলেজ গেইট চত্বরে ও স্টিল ব্রিজে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। এই বিক্ষোভ সমাবেশে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর,বরিশাল-৩ বাবুগঞ্জ- মুলাদী সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

 

বাবুগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুছ সালাম মাঝির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম অলিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাবুগঞ্জ স্টিল ব্রিজে এক বিক্ষোভ কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, সেক্রেটারি মাওলানা মোঃ শামসুল হক সহ দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে, জুলুম-সন্ত্রাস বন্ধে এবং জনগণের সরকার প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই। এ সময় জামায়াত নেতাকর্মীরা আরও বলেন, “দমন-পীড়নের মাধ্যমে জনগণের দাবি রোধ করা যাবে না, গণআন্দোলন চলমান থাকবে। বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ সহস্রাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network