1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নওমুসলিম নিজামুদ্দিন পলাশ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দার উমেশ চন্দ্র দেবনাথের ছেলে।

 

বাকেরগঞ্জ থানা ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেল আরোহী নওমুসলিম নিজামুদ্দিন পলাশ কুয়াকাটা থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে (রেজিঃ নং-হ-১১-৮৪৭৫) বরিশাল ফিরছিলেন। এসময় বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী শ্যামলী পরিবহনের সাথে (রেজিঃ নং-১৫-১৫৫৪) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিজামুদ্দিন পলাশ নিহত হয়।দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network