1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে খালার বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক ১ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে খালার বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, আটক ১

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশালে খালার বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৬)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ আগৈলঝাড়া থানায় তিনজনকে আসামি করে শুক্রবার মামলা দায়ের করে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে এক ধর্ষককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ধর্ষক ফয়সাল বেপারী একই গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে।

 

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানিয়েছেন, দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফয়সাল বেপারীকে শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রী এলাকার বাইপাস সড়কের চৌরাস্তা নামকস্থান থেকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সারাদিতে গৃহবধূ ঘর থেকে বের হয়।

 

এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা তিন বখাটে ওই গৃহবধূর মুখ চেঁপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরবর্তীতে গৃহবধূর চিৎকারে ঘরে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

 

এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে ওই গ্রামের দুলাল সরদারের ছেলে নাবিল সরদার (২০), মো. আলী হোসেন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৬) ও অজ্ঞতনামা আরেক যুবককে আসামি করে শুক্রবার রাতে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network