1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএমপি কমিশনার ব্রিফিং প্যারেড - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএমপি কমিশনার ব্রিফিং প্যারেড

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। বিষয়টি নিশ্চিত করেছেন (বিএমপি) মিডিয়া সেল। আজ (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতি,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন,আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এবং নিজের জান মালের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করতে বলেন।

এছাড়াও তিনি ডিউটিতে নিয়োজিত থাকা কালিন চেইন অফ কমান্ড অনুযায়ী সকল বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, পূজা কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধন করা, বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকার জন্য গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) পলাশ কান্তি নাথ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জ ও ডিউটিতে নিযুক্ত সকল অফিসার ও ফোর্স।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network