1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় বিএনপি কর্মীর হামলায় কৃষক দল নেতা নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় বিএনপি কর্মীর হামলায় কৃষক দল নেতা নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি// বরিশালের বানারীপাড়া উপজেলার করফাকর গ্রামে বিএনপি কর্মীর হামলায় সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফ (৫৫) নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) শতদল মজুমদার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বিএনপি কর্মী দেলোয়ার হোসেন ঘরামীর সঙ্গে রাজনৈতিক নানান বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আবদুল লতিফের। একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামীর মারধরে আহত হন আবদুল লতিফ। তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেছেন, হামলাকারী দেলায়ার ঘরামী আগে আওয়ামী লীগ কর্মী ছিলেন এবং বর্তমানে জামায়াতে যোগ দিয়েছেন।

 

তিনি জানান, আসরের নামাজ পড়ে কৃষক দল নেতা আবদুল লতিফ করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। এ সময় রাজনৈতিক বিষয় নিয়ে দেলোয়ার ঘরামীর সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে দেলোয়ার ঘরামী সজোরে আবদুল লতিফের কানে চড় দেয়। এতে তিনি নিচে পড়ে যান। তখন সেখানে থাকা দেলোয়ার ঘরামীর জামাতা তুহিন ও মনির হুজুরসহ ৭-৮ জন এসে আবদুল লতিফকে লাথি কিল ঘুষি দেয়। তার অন্ডকোষেও লাথি দেওয়া হয়।

 

বানারীপাড়া থানার ওসি শতদল মজুমদার জানান,রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার মামলা করবেন বলেও জানান তিনি। এদিকে এ হত্যাকান্ডের প্রতিবাদে এদিন (শনিবার) সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা এ হত্যাকান্ডে জড়িতদের আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক আখ্যা দিয়ে তাদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network