1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারস্বরূপ শাড়ি বিতরণ করা হয়েছে।

 

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মথুরনাথ পাবলিক স্কুল মাঠে এ উপহার বিতরণ করা হয়।

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে এ উপহার বিতরণ করা হয়। এসময় পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর হাতে শাড়ি তুলে দেন তিনি।

 

অনুষ্ঠানে বিএনপি’র নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুখার্জি কুডু, বরিশাল মহানগর হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আলবার্ট রিপন বল্লভ, সাধারণ সম্পাদক নিমন কানু শাহা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

 

বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, “বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে। একটি গ্রুপ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে, তাদের এই চেষ্টাকে আমরা রুখে দেবো।”

 

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network