1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে'র বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফারুক আহমেদ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে’র বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও ফারুক আহমেদ

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ। গতকাল ২৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। তিনি জানান, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ সময় বাবুগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিপ্লব মিস্ত্রী জানান, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৬ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজার পরিবেশ সুন্দর রাখতে সক্রিয় ভূমিকা রাখার জন্য। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network