1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার-৩ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার-৩

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সোহেল খান নামে এক কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামের মন্নান হাওলাদারের পুত্র ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য শাহিন হাওলাদার ও তার ভাই শামিম হাওলাদার, এক‌ই গ্রামের শাহজাহান খানের ছেলে শওকত খান।

 

নিহত কৃষক সোহেল খান উপজেলার কবাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কবাই গ্রামের নূর ইসলাম খানের ছেলে।

 

শনিবার রাত সাড়ে ১১টার সময় সোহেল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা বেঁধে রাত ১২ টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী মসজিদের সামনে নিয়ে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরিকল্পিত হত্যাকান্ডকে ধামাচাঁপা দিতে রাত ১টার সময় মসজিদের মাইকে এলাকায় ডাকাত পরেছে বলে প্রচার চালিয়ে মব সৃষ্টি করে। ২৮ সেপ্টেম্বর সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

পরবর্তীতে নিহত সোহেলের মা নিলুফা বেগম বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত আসামিদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network