1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বরিশাল মহানগর জামায়াত নেতা। অসন্তোষ প্রকাশ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বরিশাল মহানগর জামায়াত নেতা। অসন্তোষ প্রকাশ

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগর আমীর ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, ওয়ার্ডের পরিবেশ, রোগীদের সেবা গ্রহণের অবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের অপর্যাপ্ত সুবিধা ও অব্যবস্থাপনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে, তাহলে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে জনসাধারণের জন্য আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

পরিদর্শনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা এরশাদ হোসাইন, সেক্রেটারি ইদ্রিস হাসানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়নের দাবিও জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network