1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// নিজের মালিকানাধীন হাসপাতালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে ২২ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বরিশাল স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান শাহিনের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা রাতে তার ডাকে সাড়া দিয়ে শহরের ভাটিখানা এলাকার তরুণী বান্দরোডসংলগ্ন সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে একটি কক্ষে আটকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহিন তাকে প্রথমে কু-প্রস্তাব দেন। এতে তরুণী রাজি না হওয়ায় তাকে ধর্ষণচেষ্টা করেন। এমন অভিযোগ এনে তরুণী সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

 

শহরের ১০ নম্বর ওয়ার্ডের সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শাহিন একাধিক রাজনৈতিক মামলার আসামি। তিনি গোপনে এলাকায় বসবাস করাসহ নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সোমবার রাতে তার এই নারী কেলেংকারীর ঘটনা প্রকাশ্যে আসে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক নানান চর্চা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ভাটিখানা এলাকার ২২ বছর বয়সি তরুণী তার বান্ধবীর জন্য সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একটি চাকরির আবেদন করেন। মালিক আজিজুর রহমান শাহিন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে সোমবার সন্ধ্যায় ফোন করে হাসপাতালে ডেকে নেন। এবং সেখানে বসে তিনি তরুণীকে একাধিকবার কু-প্রস্তাব দেন। এতে তরুণী সম্মত না হওয়ায় তাকে তিনি একটি কক্ষে আটকে ধর্ষণচেষ্টা করেন। এবং তরুণীর ডাক-চিৎকারে অনেকে এগিয়ে আসলে শাহিন দৌঁড়ে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে।

 

ঘটনাস্থল সংশ্লিষ্ট স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, তরুণী নিজেই থানায় হাজির হয়ে এজাহার জমা দিয়েছেন। অভিযুক্তকে ধরতে তৎপরতা চলমান রয়েছে।

 

মহানগর স্বেচ্ছাসেবক লীগের এই শীর্ষনেতৃত্ব ধর্ষণচেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে তাকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এমন বাস্তবতায় শাহিন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে যাওয়ার পাশাপাশি নিজের ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রেখেছেন।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network