1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সাত লাখ মানুষ পাবে টাইফয়েড টিকা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে সাত লাখ মানুষ পাবে টাইফয়েড টিকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশাল জেলা ও মহানগর এলাকার বাসিন্দা ছয় লাখ ৯৮ হাজার ৭১৫ জনকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

 

মঙ্গলবার বিকেলে বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ৬৩ জন এবং মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জন টিকার আওতায় আসবেন। টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বরিশাল সিটি করপোরেশন এলাকার ৯০টি কেন্দ্রসহ জেলার ৪ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানে।

 

জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ এলাহী।

 

বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন প্রমুখ।

 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে বরিশাল জেলায় ১ হাজার ৭৫৬ জন টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন। তাই গণটিকাদান কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বরিশাল জেলা ও মহানগরে টাইফয়েড সংক্রমণ অনেকাংশে হ্রাস পাবে।

 

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সের সকলে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ও পরীক্ষিত বিধায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network