1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর বিষপান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় দ্বিতীয় স্ত্রীর বিষপান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের গৌরনদীতে প্রথম স্ত্রীকে তালাক না দেওয়ায় প্রবাসী স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে দ্বিতীয় স্ত্রী রুনা বেগম (২৫)।

 

সোমবার ( ২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভীমেরপাড় গ্রামের এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে গৌরনদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত রুনা ওই গ্রামের দুবাই প্রবাসী মনির হাওলাদারের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরের প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় সাত মাস আগে তিনি গারমেন্টস কর্মী রুনাকে ঢাকায় বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীকে তার বাবার বাড়ি উজিরপুরে এবং দ্বিতীয় স্ত্রীকে ভীমেরপাড় গ্রামের নিজ বাড়িতে রেখে মনির দুবাই চলে যান।

 

গত কয়েক দিন ধরে রুনা মনিরকে তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মনিরের সঙ্গে মোবাইল ফোনে এবং শাশুড়ির সঙ্গে তীব্র ঝগড়া হয় রুনার। ওই দিন দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে রুনা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে রুনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network