1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন: ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের কড়া বার্তা সাম্রাজ্যবাদ বিরোধে - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন: ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের কড়া বার্তা সাম্রাজ্যবাদ বিরোধে

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ক্যাপায়া রদরিগেজ গনজালেজ বলেছেন, ভেনেজুয়েলা বর্তমানে সাম্রাজ্যবাদী শক্তির হুমকি ও চাপের মুখে রয়েছে।
তিনি সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বহরের পারমাণবিক সাবমেরিনের উপস্থিতি ভেনেজুয়েলার উপকূলবর্তী ক্যারিবিয়ান সাগরে শুধু ভেনেজুয়েলার নয়, পুরো লাতিন আমেরিকার জন্যই গভীর হুমকি।
রাষ্ট্রদূত বাংলাদেশের সংগ্রামী জনগণ ও সংহতি আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অবৈধ একতরফা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক ব্যাংকগুলোতে সম্পদ জব্দের কারণে ভেনেজুয়েলার জনগণ কঠিন সময় পার করছে। অথচ দেশটিতে বিশ্বের বৃহত্তম তেলভাণ্ডারসহ সোনা, হীরা, কয়লাসহ অসংখ্য মূল্যবান খনিজ সম্পদ মজুদ রয়েছে, যা লোভী শক্তিগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ভেনেজুয়েলার জনগণের অদম্য মনোবল তুলে ধরে রাষ্ট্রদূত গনজালেজ বলেন—ভেনেজুয়েলা শান্তিপ্রিয় জাতি, তবে আমাদের সার্বভৌমত্ব বিক্রয়ের জন্য নয়। আমরা কখনও আত্মসমর্পণ করব না এবং নতুন কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত।
বুধবার সকাল সাড়ে ১১টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস।
বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) এর সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন এর সভাপতিত্বে ও অনুষ্ঠানের সদস্য সচিব সুজন আহমেদ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির মোজাম্মেল হক ফিরোজ, ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, স্থপতি হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, আয়োজক কমিটির সদস্য আসাদুজ্জামান মেনন সরদার, বৈশ্বিক কৃষক সংহতি সমিতির সভাপতি এম জাহাঙ্গীর খান প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network