1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নগরীর বিসিক কাশ বনে দিনে সৌন্দর্য, রাতে অসামাজিক কার্যকলাপ! - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

নগরীর বিসিক কাশ বনে দিনে সৌন্দর্য, রাতে অসামাজিক কার্যকলাপ!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্প এলাকার পাশে কাশফুলের বন দিনের সৌন্দর্য মুগ্ধ করে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে অসামাজিক কার্যকলাপ শুরু হয় বলে অভিযোগ উঠেছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পরিবার ও সাধারণ মানুষ সেখানে গেলেও সন্ধ্যার পর পুরো পরিবেশ বদলে যায়।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর কিছু যুবক-যুবতী ও অপরিচিত মানুষজন সেখানে জড়ো হয়। এদের অনেকে মাদকসেবন করে আবার কেউ কেউ অসামাজিক কাজে লিপ্ত হয়। এতে পুরো এলাকা অশান্ত হয়ে পড়ে এবং পরিবার-পরিজন নিয়ে সাধারণ মানুষের যাতায়াতও বাধাগ্রস্ত হয়।

 

স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, “আমরা চাই সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবাই উপভোগ করুক। কিন্তু সন্ধ্যার পর এখানে যা হয়, তাতে আমরা বিব্রত হই। আমাদের সন্তানদের নিয়েও চিন্তায় থাকি।

 

এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, কাশফুল বনের সৌন্দর্য রক্ষায় নিয়মিত পুলিশ টহল এবং সচেতনতা কার্যক্রম চালানো জরুরি।

 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, মাঝে মধ্যে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের একটি টিম সার্বক্ষনিক নজরদারি করে। কোন সুনির্দিষ্ট অভিযোগ পেলে সাথে সাথে অভিযান পরিচালনা করব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network