1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বিজয়াদশমী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বিজয়াদশমী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়াদশমী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই মহানগরী ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে।

মন্দিরে-মন্দিরে চলে দেবীর পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে বিজয়াদশমীর আনুষ্ঠানিকতা। ভক্তরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।তবে, সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কিছু মণ্ডপে ভক্তদের দুর্ভোগ পোহাতে হয়েছে। মাঝে মাঝেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে পূজার কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। তবুও ভক্তদের উচ্ছ্বাস ও আনন্দে কোনো ঘাটতি দেখা যায়নি।

বিকেল থেকে সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। এবার দেবীর আগমন হয়েছে গজে (হাতি) – যা শান্তি ও সমৃদ্ধির প্রতীক। আর দেবীর গমন ঘটবে দোলায় (ডোলায়), যা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বার্তা বহন করে।

এ বছর বরিশাল মহানগরীতে ৪৭টি পূজামণ্ডপ এবং পুরো জেলায় মোট ৬৪০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে পূজার সকল কার্যক্রম চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network