1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় : রহমাতুল্লাহ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

দেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় : রহমাতুল্লাহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// ধর্মের নামে সমাজের বিভক্তি রুখে দেবে জনগণ বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

 

তিনি বলেন, ‘যার যার ধর্মীয় স্বাধীনতা তাদের সংবিধান স্বীকৃত অধিকার। ধর্মীয় স্বাধীনতা কোনো করুণা নয়, কিন্তু একটি মহল ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করতে চায়। ধর্ম নিয়ে যারা সমাজে বিভক্তি সৃষ্টি করতে চায় তারা দেশ ও জনগণের শত্রু।’

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

 

রহমাতুল্লাহ বলেন, ‘দেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয়। নির্বাচনকে সামনে রেখে যারা ধর্মীয় অনুভূতির নামে মিথ্যাচার করে বিভ্রান্তি সৃষ্টি করে তারা সমাজের ধর্ম ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। তাদেরকে এদেশের সাধারণ মানুষ অপছন্দ করে। আগামী নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ইস্যু বানিয়ে যারা মিথ্যাচার করছে তাদেরকে জনগণ প্রত্যাখান করবে।’

 

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চরসীংহেরকাঠী সর্বজনীনী দূর্গা মন্দিরের সভাপতি অমল শীল, সাধারণ সম্পাদক উত্তম পাঠনী, পূর্ব চন্দ্রমোহোন শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি সুধাংশু পাথর, সাধারণ সম্পাদক নেপাল হালদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: তুহিন পন্ডিত, সাবেক সহ-সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মো: সিরাজুল হকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এদিকে, এদিন বিকেলে বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপনের মায়ের রুহের মাগফিরাত কামনায় বিএম কলেজ মসজিদে আয়োজিত মোনাজাতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network