1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মোনায়েম হোসেন চৌধুরী (৪২) নামে এক স্কুল শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বুধবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোনায়েম হোসেন চৌধুরী ফুলকুড়ি কিন্ডারগার্ডেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই এলাকার মৃত বেলায়েত হোসেন চৌধুরীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে মোনায়েম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
রাত ১০টার দিকে তার ভাতিজা মোহাম্মদ চান মিয়া ফোন করলে সেটি বাড়ির পাশের বাগানে বাজতে শোনা যায়। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে একটি চালতা গাছে মোনায়েম হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং বিমানবন্দর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network