1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মা ইলিশ সংরক্ষণে নৌ-র‌্যালি : ড্রোন উড়িয়ে অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মা ইলিশ সংরক্ষণে নৌ-র‌্যালি : ড্রোন উড়িয়ে অভিযান

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর ডিসি ঘাট এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ-র‌্যালিটি কীর্তনখোলার বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ডিসি ঘাটে এসে শেষ হয়।
নৌ-র‌্যালিতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন-সরকারের ২২দিনের নিষেধাজ্ঞার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার জন্য জেলা ও উপজেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। ‎এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।
জেলা প্রশাসক জানিয়েছেন-এ অভিযানের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি দেশে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে। পাশাপাশি ‎‎নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।
মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বরিশাল জেলায় মোট জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এরমধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারী জেলেদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি বিভাগে জেলের সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার।  এরমধ্যে ৩ লাখ ৪০ হাজার জেলেকে চাল দেয়া হবে।
অপরদিকে ইলিশের অভ্যায়াশ্রম হিসেবে চিহ্নিত বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে কঠোর অভিযান শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  এরমধ্যে হিজলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন অংশে চারটি ড্রোন উড়িয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network