1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বাসের ধাক্কায় রশিদ মোহরী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

 

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রশিদ মোহরীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, মহাসড়কের অব্যবস্থাপনা এবং গাড়ির অতিরিক্ত গতি বারবার মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

 

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী সেভেন স্টার পরিবহন নামের বাসটি রশিদ মোহরীকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক বাসটি ফেলে পালিয়ে গেলে পুলিশ তা জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network