1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন: মিথ্যা ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন: মিথ্যা ভিডিও ও অপপ্রচারের প্রতিবাদ

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 46;

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাবুগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ভিডিও তৈরি ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকাল ৫ টায় বাবুগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 

লিখিত বক্তব্যে কামরুল হাসান সোহাগ বলেন, বিরোধী মত দমনে একটি প্রভাবশালী মহল সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে এবং তা বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

 

তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে রহমতপুরে তার নামে ভুয়া বাস কাউন্টার ও ব্যবসাপ্রতিষ্ঠান দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি স্পষ্ট করে বলেন, রহমতপুরে আমার নামে কোনো কাউন্টার নেই, এটি আমার বিরুদ্ধে চরম অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

 

সংবাদ সম্মেলনে কামরুল হাসান সোহাগ আরও বলেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও তাদের সহযোগীরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

 

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আশা করি, সাংবাদিক ভাইয়েরা এসব মিথ্যা তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রচার করবেন এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবেন।

 

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের বাবুগঞ্জ উপজেলার নেতাকর্মীরা ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network