1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে কৃষক সোহেল খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৪ অক্টোবর) বেলা ১-২টা পর্যন্ত উত্তর কবাই গ্রামবাসী বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সদররোড হয়ে বাকেরগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সোহেল খানের স্ত্রী সাজেদা বেগম, পিতা নুর ইসলাম হাওলাদার, মাতা নিলুফা বেগম, আয়শা বেগম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল আমিন প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, তরমুজ চাষের জমি লিজ না দেয়ায় গত ২৭ সেপ্টেম্বর রাতে কৃষক সোহেল খানকে কবাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি শাহিন হাওলাদার ও শওকত খান এলাকায় মত সৃষ্টি করে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে তাদের সাথে ৪০-৪৫ জন লোক সহায়তা করে। এ ঘটনায় ২৮ সেপ্টম্বর নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে নামধারী ১২ জনসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ আসামি শাহিন হাওলাদার, শামিম হাওলাদার ও শওকত খানসহ ৩ জনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে।

 

বক্তারা আরো বলেন, মামলা দায়ের করার পর থেকে সন্ত্রাসী শাহিন হাওলাদারের সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নিতে নিহত সোহেলের স্ত্রী সাজেদা বেগম ও মা নিলুফা বেগমকে অব্যাহত হুমকি দিচ্ছে। সোহেল হত্যার বাকি আসামিরা গ্রেফতার না হওয়ায় তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে কৃষক সোহেল খানের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network