1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা ঢাকা অভিমুখী একটি দূরপাল্লার পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনায় নিহত বৃদ্ধের নাম-পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network