1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাবুগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাবুগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ “শিক্ষকতা একটি মহৎ পেশা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা। তাদের হাত ধরেই তৈরি হচ্ছে আগামী দিনের নেতৃত্ব। তাই শিক্ষা উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি আয়োজন করে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এবং সহযোগিতা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজনরা অংশগ্রহণ করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network