1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ডিসি লেকের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মুখোমুখি শিবির-সুশীল সমাজ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে ডিসি লেকের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মুখোমুখি শিবির-সুশীল সমাজ

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন ডিসি লেক খাঁচাবন্দি করা নিয়ে ইসলামী ছাত্রশিবির ও সুশীল সমাজ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। অন্যদিকে, লেকের চারপাশে নির্মাণাধীন সীমানা প্রাচীর বন্ধের দাবিতে ‘কালের সাক্ষী আমরা’ শীর্ষক প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন কর্মসূচি আয়োজন করেছে সুশীল সমাজের সদস্যরা।

রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা ও মহানগর ছাত্রশিবিরের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঐতিহ্যবাহী ডিসি লেকটি উন্মুক্ত থাকায় মাদকসেবীদের আড্ডাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবাধ প্রবেশে প্রশাসন ও কর্মকর্তাদের আবাসিক এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই নগরীর এই গুরুত্বপূর্ণ এলাকার পরিবেশ রক্ষায় লেকের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করে নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের দাবি জানানো হয়।

অন্যদিকে, সুশীল সমাজের প্রতিনিধিরা প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে লেকের চারপাশে নির্মাণাধীন প্রাচীর বন্ধের দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। শিশুদের অংশগ্রহণে আয়োজিত রংতুলির আঁচড়ে ‘খাঁচাবন্দি লেকের’ প্রতিবাদ জানানো হয়।

শিশুরা ও তাদের অভিভাবকেরা বলেন, ‘বাবা-মায়ের সঙ্গে বেড়াতে আসার প্রিয় স্থান ছিল ডিসি লেকের পাড়। এখানে বসে বাতাস খাওয়া, হাঁটাহাঁটি করা যায়। অথচ এখন জায়গাটি চিড়িয়াখানার মতো ঘেরাও করে ফেলা হচ্ছে। বরিশালে প্রাকৃতিক পরিবেশে এমন উন্মুক্ত জলাশয় আর কোথাও নেই।’

চিত্রাঙ্কন শেষে শিশুদের আঁকা প্রায় ৫০টি প্রতিবাদী ছবি নির্মাণাধীন দেয়ালের পিলারে টানানো হয়।

প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাট্যব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, চিত্রশিল্পী আবদুস সোবাহান বাচ্চু, চিত্রশিল্পী চন্দ্রশেখর বাবুল, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সংগ্রামী সদস্যসচিব ডা. মিজানুর রহমান, সিপিবি বরিশাল জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জলিলুর রহমান এবং উন্নয়ন সংগঠক দিপু হাফিজুর রহমান।

তারা সবাই প্রতিবাদী চিত্রাঙ্কন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে অবিলম্বে বরিশালের একমাত্র উন্মুক্ত জলাশয় বেলস পার্কসংলগ্ন ডিসি লেকের চারপাশে প্রাচীর নির্মাণ বন্ধ করার দাবি জানান।

উল্লেখ্য, নগরীর বেলস পার্ক (সাবেক বঙ্গবন্ধু উদ্যান) লাগোয়া ডিসি লেকের চারপাশে প্রাচীর নির্মাণের কাজ চলছে। প্রায় এক মাস ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই নির্মাণকাজ বন্ধের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network