1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে অসহায় পরিবারের শেষ সম্বল বসতবাড়ি ভিটেমাটি দখলের পায়তারা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে অসহায় পরিবারের শেষ সম্বল বসতবাড়ি ভিটেমাটি দখলের পায়তারা

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতালুক গ্রামে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় বসতবাড়ি ভিটেমাটি দখলের পায়তারা চালাচ্ছে কতিপয় প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় মুন্সিরতালুক ৪নং ওয়ার্ডের ছবর আলী মল্লিক গং সেকেম আলী মল্লিক গং ছায়েম মল্লিক গং রাজিব মল্লিক গংরা ১৮নং মুন্সিরতালুক মৌজায় এস এ খতিয়ান ২৫৯, দাগ ১৫০৪,১৫৮৯, ১৫৯৪,১৫৯৫,১৫৯৬,১৬০৩,১৬২২,১৬২৩,১৬২৬,১৬২৭,১৫২৭,১৫২৮,১৬১৩, ১৬১৪,১৬২১ মোট জমি ৪ একর ৪৩ শতাংশ। এরমধ্যে ১১৩ শতাংশ বসতবাড়ি ও ভিটেমাটি শত বছর ধরে ভোগদখল করে আসছিলো। এমনকি ২৫৪ নং দলিল নম্বর ২৫/১/৫৪ সালের ১ একর ১২ শতাংশ জমি আরো প্রাপ্ত হন তারা।

জানা যায় মনু মল্লিক তার পালিত পুত্র করিম উদ্দিন মল্লিকের নামে দলিল দেন। উক্ত দলিলের জমি জোরপূর্বক ক্ষমতার দাপটে ভোগদখল করছে একই এলাকার মোজাম্মেল মল্লিক গং আলতাফ মল্লিক গং জাহাঙ্গীর মল্লিক গং দেলোয়ার মল্লিক গংরা।

এছাড়া ছবর আলী গংল মল্লিক,সেকেম মল্লিক গং, ছায়েম মল্লিক গং,রাজিব মল্লিক গংদের শত বছরের ভোগদখলীয় সম্পত্তিতে থাকা বসতবাড়ি ভিটেমাটি দখলের পায়তারা চালাচ্ছে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রয়েছে। তাদের হুমকির মুখে অসহায় পরিবার বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্ক ও মানবেতর জীবনযাপন করছে। ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

ভুক্তভোগী রাজিব মল্লিকসহ উল্লেখ্যরা জানান তাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে থাকা শত বছরের ভোগদখলী বসতবাড়ি ও ভিটেমাটি দখল করার জন্য উঠে পরে লেগেছে ওই ভূমিদস্যুরা। বসতবাড়িতে অগ্নিসংযোগ,প্রানে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে আমাদের স্ব-পরিবারকে।

অভিযুক্তদের পাওয়া যায়নি। এদিকে ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে বসতবাড়ি ভিটেমাটি দখল মুক্ত রাখার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী  অসহায় পরিবার।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি,তবে আদালতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network