1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক, ২০ হাজার মিটার জাল জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক, ২০ হাজার মিটার জাল জব্দ

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি//  বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে সোমবার (৬ অক্টোবর) সুগন্ধা ও আড়িয়ালখা নদীতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজন জেলেকে আটক করা হয় এবং প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন। সকাল থেকে বিভিন্ন ঘাট, নদীপাড় ও মাছ ধরার এলাকায় টহল কার্যক্রম চালানো হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। কোনোভাবেই মা ইলিশ শিকার করতে দেওয়া হবে না।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, সরকার ঘোষিত ২২ দিনের (৪ থেকে ২৬ অক্টোবর) নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। তবে বাবুগঞ্জের প্রায় ৩৫ কিলোমিটার নদী সীমানায় মাত্র একটি টিম অভিযান চালাচ্ছে। জনবল ও লজিস্টিক ঘাটতির কারণে এ বিশাল নদীসীমা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।

 

প্রসঙ্গত, চলমান অভিযানের প্রথম তিন দিনে বাবুগঞ্জে মোট তিনজন জেলে আটক এবং প্রায় ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network