1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হিজলায় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, আটক ৭ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

হিজলায় অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা, আটক ৭

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
সাইফুল ইসলাম হিজলা: বরিশালের হিজলা উপজেলার মূল মেঘনা নদীর আলীগঞ্জ অংশে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় অভিযান চালাতে গেলে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে কোস্টগার্ড হিজলা কন্টিনজেন্ট ও মৎস্য অধিদপ্তর হিজলার যৌথ অভিযানে স্থানীয় জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ও হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এসময় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ কোস্টগার্ডের কয়েকজন সদস্য আহত হন।
অভিযানে অন্তত ৭ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে দা, দেশীয় অস্ত্র ও অবৈধ জাল জব্দ করা হয়েছে। হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “মেঘনায় মা ইলিশ সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অবৈধভাবে মাছ শিকারকারীরা হামলা চালালেও আমরা অভিযান বন্ধ করব না।”
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মা ইলিশ রক্ষায় নদীতে টহল ও অভিযান আরও জোরদার করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network