1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে ৭৫ বস্তা চোরাই ডাল ও ট্রলারসহ গ্রেপ্তার-৩, মাস্টারমাইন্ড কাওসার এখনো অধরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে ৭৫ বস্তা চোরাই ডাল ও ট্রলারসহ গ্রেপ্তার-৩, মাস্টারমাইন্ড কাওসার এখনো অধরা

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জ থেকে চুরি হওয়া ৭৫ বস্তা ডাল ও ৪ বস্তা তিলসহ একটি ট্রলার পটুয়াখালী জেলার বাউফলের কালাইয়া থেকে উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ৩ জনকে মঙ্গলবার কালাইয়া বাজার থেকে আটক করা হয়।

 

বুধবার (৮ অক্টোবর) আটককৃতদের মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল বারেক প্যাদার পুত্র নিজাম প্যাদা (৩৫), মালেক প্যাদার পুত্র মোঃ রাসেল প্যাদা (২৭) ও ক্ষুদ্রকাঠী গ্রামের আনোয়ার হাওলাদারের পুত্র মোঃ পিন্টু হাওলাদার (২৫)। এ ঘটনায় ব্যবসয়াী দেবাশীষ কুন্ড বাদি হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। চুরির সাথে জড়িত টলার চালকসহ ৩জন আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে চুরির ঘটনার সাথে জড়িত মাস্টারমাইন্ড সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হাওলাদারর ভাইপো নাসিম হাওলাদার ওরফে কাওসার। তিনি মরহুম নাসির হাওলাদারের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত বাসুদেব কুণ্ডের পুত্র দেবাশীষ কুন্ড কলসকাঠী বাজারে ভুষা মালের ব্যবসা এবং গোডাউনে মালামাল মজুদ করেন। গত ২৮ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় তিনি তার ভুষা মালের গোডাউন দেখাশুনা করিয়া তালাবদ্ধ করে নিজ বাড়ীয়া চলিয়া যায়। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার সময় তিনি তার গোডাউনের দরজা খুলিয়া মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখেন। চোরারা তার গোডাউনে রক্ষিত খেসাড়ি ডাল ৭০ বস্তা ১০৫ মন, মুগ ডাল ৫ বস্তা ২০ সের এবং তিল ৪ বস্তা ৭ মন প্রায় ২ লক্ষ ৯৯ হাজার ২ শত ৫০ টাকার মালামাল ট্রলারে পরিবহন করে চুরি করিয়া নিয়া যায়।

দেবাশীষ কুণ্ড সাংবাদিকদের জানান, চুরির এক সপ্তাহ পর ৭ অক্টোবর সকালে তার মামা শ্বশুর পটুয়াখালী জেলার বাউলের কালাইয়া গ্রামের খোকন চন্দ্র কুন্ডের মাধ্যমে চুরি হওয়া মালামালের সন্ধান ও আসামীদের অবস্থান জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে চোরাই মালামাল ও ট্রলারসহ ৩ জনকে আটক করে। তিনি আরো জানান, চুরির এ ঘটনার সাথে এলাকার রাঘব বোয়ালরা জড়িত। পুলিশের ঊর্ধ্বতন প্রশাসনের কাছে তিনি চোরদের মাস্টারমাইন্ডসহ বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

নাম প্রকাশে অনিশ্চুক একটি সুত্র জানায়, চুরি হওয়া ডালের গোডাউনের পাশে কাওসার হাওলাদারের হার্ডওয়ারের দোকান। চুরি হওয়া ট্রলারটি ভাড়া করেছিল কাওসার। তিনি এলাকার প্রভাবশালী বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হাওলাদারের ভাইয়ের ছেলে বিধায় এবং বাদী সনাতন ধর্মাবলম্বী হওয়ায় ভয়ে মামলার তার নাম দেয়নি। কাওসারকে গ্রেপ্তার করলেই চুরির ঘটনার প্রকৃত সত্যতা উদঘাটন করা সম্ভব হবে বলে জানান স্থানীয়রা।

 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গত এক সপ্তাহ আগে কলসকাঠী বাজারের দেবাশীষ কুণ্ডের গোডাউন থেকে ৭৫ বস্তা ডাল ও ৪ বস্তা তিল চুরির ঘটনায় প্রথমে তিনি বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরবর্তীতে ৭ অক্টোবর চোরাই ডালসহ একটি ট্রলার এবং ঘটনার সাথে জড়িত ৩জনকে বাউফলের কালাইয়া থেকে আটক করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই দেবাশীষ কুন্ড বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিদের বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network