1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে অসুস্থ দেলোয়ার হোসেনের পাশে উপজেলা প্রশাসন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে অসুস্থ দেলোয়ার হোসেনের পাশে উপজেলা প্রশাসন

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি //  বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি গ্রামের দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের (স্পাইন) ইনজুরিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। অসুস্থতার কারণে তিনি কোনো কাজ করতে পারছেন না। ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে এবং প্রয়োজনীয় সুচিকিৎসা গ্রহণ করাও সম্ভব হচ্ছিল না।

 

এমতাবস্থায় অসহায় দেলোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদ চিকিৎসা শুরু করার জন্য তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও তার পরিবারের সদস্যদের জন্য খাদ্যদ্রব্য সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন ইউএনও মোঃ ফারুক আহমেদ।

 

মানবিক সহায়তার প্রসঙ্গে ইউএনও বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একজন অসুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দই সবচেয়ে বড় প্রাপ্তি। বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান ও সাংবাদিক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network