1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের ধাওয়া, জব্দ ৪ ট্রলার নিলামে বিক্রি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের ধাওয়া, জব্দ ৪ ট্রলার নিলামে বিক্রি

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি //  বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানের পঞ্চম দিনে (বুধবার) সুগন্ধা ও আড়িয়ালখাঁ নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে নদীতে জাল ফেলে মাছ শিকাররত জেলেদের ধাওয়া করলে তারা অভিযানে থাকা টিমকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলেদের ধাওয়া করলে চারটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার নদীতে ফেলে পালিয়ে যায়। পরে ট্রলারগুলো জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের নির্দেশে তাৎক্ষণিকভাবে নিলামে ডাকা হয়। নিলামে স্থানীয়দের অংশগ্রহণে চারটি ট্রলার মোট ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়।

 

তবে স্থানীয় সচেতন মহলের দাবি, এত দ্রুত নিলাম সম্পন্ন না করে যদি ট্রলারগুলো স্থানীয় কোনো মৎস্যজীবী সংগঠনের তত্ত্বাবধানে রাখা হতো, তাহলে পরবর্তীতে সঠিক সময়ে নিলাম কার্যক্রম পরিচালনা করা গেলে মা ইলিশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা যেত।

 

অভিযানকালে মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network