1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে গরু চোরকে ধাওয়া করায় ফ্লিমি স্টাইলে ঘাতক পিকআপ ভ্যানের চাপায় শ্রমিকদল নেতার মৃত্যু  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে গরু চোরকে ধাওয়া করায় ফ্লিমি স্টাইলে ঘাতক পিকআপ ভ্যানের চাপায় শ্রমিকদল নেতার মৃত্যু 

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার  উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের আটক করার জন্য ধাওয়া করলে ফ্লিমি স্টাইলে ঘাতক পিকআপ ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক দলের নেতার মৃত্যু হয়েছে।
সুত্রে জানা যায় নিহত শ্রমিকদল নেতা মোটরসাইকেল চালক মোঃ সাগর মোল্লা(২৪) উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের শাকরাল ৮নং ওয়ার্ডের জাহাঙ্গীর মোল্লার ছেলে। নিহত সাগর মোল্লা  বড়াকোঠা ৮নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি। ৮ অক্টোবর বুধবার ভোররাত ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর বেপারীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
অপরদিকে গুরুতর আহত একই এলাকার মোঃ নাঈম হাওলাদার (২৫) ও মোঃ কাওছার হোসেন হাওলাদার (২৬) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় বুধবার রাত আড়াইটার দিকে সাকরাল গ্রামের বাসিন্দা মোঃ আনিচ হাওলাদারের খামার থেকে বেশ কয়েকটি গরু চুরি করে পিকআপে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে চোরচক্রের সদস্যরা।
তবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গেলে চোরচক্রের সদস্যরা একটি গাভীন গরু নিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোঃ পিন্টু হাওলাদার জানান, শ্রমিকদলে নেতা মোঃ সাগর মোল্লা তার মোটরসাইকেলে  নাঈম ও কাওছারকে নিয়ে চোরচক্রের পিকআপটিকে ধাওয়া করে।
এসময় নতুন শিকারপুরে বেপারী বাড়ির সামনে গেলে পিকআপটি সাগর মোল্লার মোটরসাইকেলকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল রাস্তার ওপর আছড়ে পরলে চালক সাগর মোল্লাসহ ৩ জন আরোহীর সবাই গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায়  উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন এবং বাকী আহত ২ আরোহী নাঈম ও কাওছার হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের পরিবার জানান হত্যা মামলা দায়ের করা প্রস্তুতি চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network