1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল নগরীতে ৯৭ হাজার ৫৯০ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল নগরীতে ৯৭ হাজার ৫৯০ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশাল সিটি কর্পোরেশনের ৯৭ হাজার ৫৯০ শিশু ও শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

 

বরিশাল সিটি কর্পোরেশনের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির ৩২ হাজার ৮৩ জন শিশু ও ৬৫ হাজার ৫০৭ জন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

এই কার্যক্রম পরিচালনার জন্য ১ হাজার ৬৯২টি টিমে ৩ হাজার ৩১২ জন টিকাদান কর্মী কাজ করবেন। এছাড়া ৪ হাজার ৯৩২ জন স্বেচ্ছাসেবীও দায়িত্বে থাকবেন।

 

নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ কার্যদিবস এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮ কার্যদিবস টিকাদান ক্যাম্পেইন চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত কমিউনিটিতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

 

যারা এই টিকাদান থেকে বাদ পড়বেন, তাদের জন্য নগরীতে ইপিআই ভবন, নগর স্বাস্থ্য কেন্দ্র, শেবাচিম ও সদর হাসপাতালসহ ৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network