1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব সম্ভব নয় : অধ্যক্ষ বাবর - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব সম্ভব নয় : অধ্যক্ষ বাবর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।

 

তিনি বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাব হলরুমে মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

 

অধ্যক্ষ বাবর বলেন, স্বাধীনতা উত্তর গত ৫০ বছরে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলিত হয়নি। নির্বাচনের পরে জনগণকে শুনতে হয়েছে ‘তোমার ভোট পঁচা গিয়েছে’। কিন্তু ভোট কখনো পঁচতে পারে না। প্রত্যেক ভোটারের মতামতকে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে পিআর-এর বিকল্প নেই।

 

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য কমিটির অনেক মিটিং হয়েছে, কিন্তু তা বিলুপ্তির পথে। দেশের জনগণের স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে নিয়ে আসা প্রয়োজন। জনগণ এবার আর তেমন কোনো নির্বাচন মেনে নেবে না। সকল সন্ত্রাসের মোকাবেলায় শক্তভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

 

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও মুহাম্মাদ শামীম কবির, জামায়াত নেতা অধ্যাপক সুলতানুল আরেফিন, এডভোকেট আবুল খায়ের শহিদ, অধ্যাপক গোলাম গোফরান, মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network