1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে মৎস্য অভিযানের ট্রলারে জেলেদের হামলা, ১১জন আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে মৎস্য অভিযানের ট্রলারে জেলেদের হামলা, ১১জন আটক

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে মৎস্য অভিযানের ট্রলারে জেলেদের হামলায় ১১জনকে আটক করা হয়েছে।

 

আটককৃত ৭জনকে ১ মাসের কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক ৪ জনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তন্ময় হালদার। মোবাইল কোর্ট মামলা নাম্বার ৪৫/২০২৫।

 

সুত্র জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বিশারিকাঠী এলাকায় বৃহস্পতিবার মৎস্য অভিযান চলাকালে একটি ট্রলারে অভিযানরত মৎস্য কর্মকর্তাদের ওপর স্থানীয় কয়েকজন জেলে হামলা করে। হামলার পর পুলিশ এবং মৎস্য কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে। আটককৃতরা আন্দারমানিক ও চন্দ্রমোহন এলাকার বাসিন্দা।

 

আটককৃতরা হলেন সগির হাওলাদার (১৬), মিজান হাওলাদার (২৫), শুভ মাঝি (২৩), মিঠুন মাঝি (২০), সুমন মাঝি (১৯), সাদিম হাওলাদার (২০), শরাফাত হোসেন (৩০), মামুন হাওলাদার (৪০), নাজমুল মিস্ত্রি (২০), রুবেল ডাকুয়া (৩৫) ও রাসেল মল্লিক (২৮)।

 

স্থানীয়রা এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network