1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে অসুস্থ বিএনপি নেতার খোঁজখবর নিলেন উপজেলা নেতৃবৃন্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে অসুস্থ বিএনপি নেতার খোঁজখবর নিলেন উপজেলা নেতৃবৃন্দ

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ কাঞ্চন হাওলাদার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার খোঁজখবর নিতে বিএনপি নেতৃবৃন্দ তার নিজ বাড়িতে যান।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে রাজগুরু গ্রামের নিজ বাড়িতে গিয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল চন্দ্র সাহা, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক রাজন শিকদার,  উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, রহমতপুর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক কাওছার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের  সাবেক দপ্তর সম্পাদক কায়ুম খানসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ কাঞ্চন হাওলাদার বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা। তার দীর্ঘদিনের সাংগঠনিক অবদান স্মরণীয়। তাঁরা তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network