1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের কর্মশালা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই ) দুপুরে চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট এলাকায় ময়দানের হাট এলাকায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবুল, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব,  সিনিয়র যুগ্ম আহবায় রফিকুল ইসলাম রাফিল।
 চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রাড়ির সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলার ৬ ইউনিয়নের যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাঁরা আরও বলেন, যুবদলই আগামী দিনের আন্দোলনের মূল শক্তি, তাই সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network