1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে যুবদলের ধারাবাহিক কর্মসূচি : চাঁদপাশা ইউনিয়নে জনসংযোগ কার্যক্রম - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে যুবদলের ধারাবাহিক কর্মসূচি : চাঁদপাশা ইউনিয়নে জনসংযোগ কার্যক্রম

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে নেমেছে বাবুগঞ্জ উপজেলা যুবদল।
এরই অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ময়দানের হাট, উচাপোল, বটতলা, নমরহাট, রেইনট্রি তলা ও পোস্ট অফিস হাট এলাকায় ব্যাপক জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে। কর্মসূচি শেষে এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব (পদ স্থগিত) মো. এবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, হানিফ তালুকদার লিটন, মাহমুদুল হাসান লিমন, মো. রাজিব খান, আমিনুল ইসলাম উজ্জ্বল, রিয়াজ শরীফ, জেলা যুবদলের সদস্য জিয়া শিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সাহাজুল ইসলাম, সদস্য সচিব মাসুদুর রহমান (মাসুদ রাড়ী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ খান, হায়দার ইকবাল, সোহাগ মৃধা, রাসেল শিকদার, মাসুম শিকদার, শামীম মোল্লা, রাসেল হোসেন রনি।
এছাড়াও দেহেরগতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সদস্য মো. মুন্না, রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদলের নেতা মো. ফারুক হোসেন, মোহাম্মদ আমির হোসেন, আল-আমিন রাশেদ, এবং মাধবপাশা ইউনিয়ন যুবদলের নেতা মো. সবুজ হোসেনসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network