1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জেলেদের হামলায় এনডিসি-এসিল্যান্ডসহ আহত ১০ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে জেলেদের হামলায় এনডিসি-এসিল্যান্ডসহ আহত ১০

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। এতে মৎস্য কর্মকর্তা, এনডিসি, এসিল্যান্ড ও কোস্টগার্ডসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় ভোলার চর সীমানায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ২৭ জন জেলেকে আটক করা হয়েছে।

মৎস্য কর্মকর্তারা জানান, বিকেলের দিকে কোস্টগার্ড ও পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। অভিযান দলটি মেহেন্দিগঞ্জ ও হিজলায় অভিযান শেষে মেঘনা নদীর ভোলার চর সীমানায় এলে অতর্কিত হামলা হয়।

ইট ও লাঠির আঘাতে স্পিডবোট চালক জহিরুল, এনডিসি তানজিবুল ইসলাম, মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অভিযানের সময় আটক হয়েছেন ২৭ জন জেলে। এ তথ্য নিশ্চিত করে বরিশাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, এ ঘটনায় হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য কর্মকর্তাগণ আইনগত ব্যবস্থা নেবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network