1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল-২ আসনে জামায়াত প্রার্থীর উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -২ (বানারীপাড়া, উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান”র উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকাস্থ বানারীপাড়া ফোরামের উদ্যোগে রাজধানীর ইকোনোমিক রিপোর্টাস ফোরাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন, আমরা আপনাদেরকে সাথে নিয় মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সবার বসবাস উপযোগী একটি মানবিক বানারীপাড়া গড়তে চাই।
ঢাকাস্থ বানারীপাড়া ফোরামের সভাপতি মো:রফিকুল ইসলামের সভাপতিত্বে ও  হাসানুল ইসলাম স্বপন এবং  শাহাদাৎ হোসেন  শাহজালালের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজধানীতে অবস্থানরত বানারীপাড়ার সকল ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ,পৌর জামায়াতের আমির কাওছার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ,  বানারীপাড়া ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউদ্দিন লিটন,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মেহেদী হাসানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিতিতে ছিলেন। সভার শুরুতে প্রধান অতিথি বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানকে ঢাকাস্থ  বানারীপাড়া ফোরামের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network