1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের ৬শিক্ষার্থী ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের ৬শিক্ষার্থী ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি// বরিশালের বানারীপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ঝাল মুড়ি ও ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।

 

রবিবার (১২ অক্টোবর ) দুপুর দেড়টার দিকে স্কুলের মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোড়ে থাকা দোকান থেকে ঝালমুড়ি ও ভেলপুরি খেয়ে বমি ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে।তাদেরকে প্রথমে স্কুলের অফিস কক্ষে এনে মাথায় পানি ঢালাসহ চিনির শরবত খাওয়ানোর পরও সুস্থ না হলে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে আসার পর মধ্যাহ্ন বিরতির সময় তারা স্কুলের সামনে সদর রোড়ে থাকা ঝালমুড়ি ও ভেলপুরির দোকান থেকে একটু মরিচ বেশি নিয়ে ঝালমুড়ি ও ভেলপুরি খায়। খাওয়ার পর প্রথমে দশম শ্রেণীর ছাত্রী লতা অসুস্থ হয় এর পর পরই দশম শ্রেণীর সোহানা,আয়েশা, হাবিবা,মরিয়ম, ও ফাতেমা অসুস্হ হয়ে পরে । ধারণা করা হচ্ছে, স্কুলের সামনে খোলা দোকানের ঝালমুড়ি খাওয়ায় এমনটি হতে পারে।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান ফুড পয়জনিং নিয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা এখন কিছুটা সুস্থ ও শঙ্কামুক্ত।

 

স্কুলের সহকারি শিক্ষক বাবু কল্লোল সরকার জানান এখন অসুস্থ শিক্ষার্থীরা শঙ্কামুক্ত সবাই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network