1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ আহরণ: মেঘনায় ২৫ জেলেকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ আহরণ: মেঘনায় ২৫ জেলেকে জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ ধরার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে জব্দ প্রায় ২২ লাখ মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

আজ সোমবার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম বলেন, ‘আগে অভিযানের খবর পেয়ে জেলেরা সরু খালে লুকিয়ে থাকত। এবার আমরা সেসব জায়গায় আগে থেকেই আমাদের টিম মোতায়েন করেছিলাম।’

তিনি বলেন, ‘আজ সকাল ৮টার দিকে খালে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমরা তাদের হাতেনাতে ধরে ফেলি।’ কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইলিয়াস শিকদারের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। সেখানে ২৫ জেলেকে এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। দুইজন নাবালক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ইউএনও বলেন, ‘জব্দ করা সব জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় মাদরাসাগুলোতে বিতরণ করা হয়েছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network