1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও গাছের চাড়া বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও গাছের চাড়া বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, গাছের চাড়া বিতরণ, সিপিআর, রেসকিউ প্রদর্শনী, ফায়ার ডিল মহড়া ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং সিআইপিআরবি ও ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার। সিআইপিআরবির আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ফায়ার সার্ভিসের দলনেতা মোঃ আরিফুর রহমান, ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network